শনিবার, ১৩ জুন ২০২৬

মালয়েশিয়া থেকে আসছে ২৬ হাজার টন অকটেন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫

মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরে আসছে ‘এমটি সেন্ট্রাল স্টার’ জাহাজ। জাহাজটি আগামী বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিপিসির একজন কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। এরই অংশ হিসেবে ২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল আনা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, রবিবার চট্টগ্রাম বন্দরে এলপিজি নিয়ে ‘কুল ভয়েজার’ ও ‘গ্যাস জার্নি’ নামের দুইটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজ দুইটির লাস্ট পোর্ট ছিল যথাক্রমে নাইজেরিয়া ও চীন।

ভিডিও