পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের স্ত্রী লালছানি লুসাই (৫০) আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা চেয়ারম্যান খানজামা লুসাই দুঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।
দুঘটনার শিকার বাস ও জিপকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সকালে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। সকাল সাড়ে টায় পটিয়া ভাইয়ার দিঘী এলাকায় তাদের পাজেরো’র সাথে (বান্দরবান ঘ ১১-০০৪৮) কক্সবাজারগামী হানিফ চেয়ারকোচের (ঢাকা মেট্রো ব- ১১-৩৬১৫) মুখোমুখি সংঘর্ষ ঘটে । এসময় চেয়ারম্যানের স্ত্রী লাল ছানি লুসাই মাথায় আঘাত পেয়েছেন। তিনি পটিয়া জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: ওয়াসিম আরাফাত জানান, দ্রুতগতির একটি বাসের ধাক্কায় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনার পর গাড়ি দুইটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।