০
চট্টগ্রাম নগরের মুরাদপুর উড়ালসড়ক থেকে মোহাম্মদ ফরিদ নামের এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুরাদপুর উড়ালসড়কের ২ নম্বর গেট অংশ থেকে তাঁর অচেতন দেহ উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি বায়েজিদ এলাকার বাসিন্দা। তিনি ফুডপ্যান্ডায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন বলে জেনেছি। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।