শনিবার, ১৩ জুন ২০২৬

জিইসি’র ইফতার বাজারে ভোক্তা অধিদপ্তরের তালা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০২:৩২

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ ব্যবসা প্রতিষ্ঠান ইফতার বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় সংস্থাটি।

এসময় প্রতিষ্ঠানের ভিতরে অপরিচ্ছন্ন পরিবেশ, তেলাপোকা আর ইঁদুরের বিষ্টা থাকায় `ইফতার বাজার’কে সাময়িক সিলগালা করা হয়। পাশাপাশি এক লাখ টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা ইফতার বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ পেয়েছি। এখানে যে পরিমাণ তেলাপোকা দেখা গেছে তা আমি আর কোন প্রতিষ্ঠানে দেখিনাই। তাছাড়া ভিতরে ইঁদুরের বিষ্টা পাওয়া গেছে। অর্থাৎ এখানে শুধু তেলাপোকা নয়, ইঁদুরও রয়েছে। তাছাড়া জিলাপি তৈরির খামিরে ক্ষতিকর হাইড্রোজ মিশানো হয়েছে কিনা তা দেখেছি। তবে হাইড্রোজ পাওয়া যায়নি। ভেজালের বিরুদ্ধে, নোংরা পরিবেশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও