বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ০৪:৪৯

স্থগিত হওয়ার পাঁচ মাস পর দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ এপ্রিল নগরের আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চেম্বারের ২৪টি পরিচালক পদের মধ্যে এবার ১৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বাকি ৬ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

চট্টগ্রাম চেম্বারের বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, গত ৩০ অক্টোবর স্থগিত হওয়া চেম্বারের নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৬ ফেব্রুয়ারির স্মারকের আইনগত মতামতের ভিত্তিতে চেম্বারের অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের মোট ১৮ জন পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সর্বশেষ এই চেম্বারে ভোট হয়েছিল ২০১৩ সালে। এরপর সব কমিটি গঠিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গত বছরের ১১ আগস্ট তফসিল ঘোষণার পর দীর্ঘদিন পর এই চেম্বারে ভোটের আশা করেছিলেন ব্যবসায়ীরা। গত ১ নভেম্বর চেম্বারের ভোট হওয়ার কথা ছিল। তবে চেম্বারের দুই শ্রেণিকে পকেট ভোট দাবি করে একটি পক্ষ প্রথমে এফবিসিসিআই ও পরে আদালতের দ্বারস্থ হন একটি পক্ষ। একপর্যায়ে স্থগিত হয়ে যায় নির্বাচন।

ভিডিও