০
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নগরের বিটাক বাজার মোড় এলাকার একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মীরা জানান, কয়েক মাস আগে একদল যুবক কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল। সে সময় আকাশ দাশ প্রতিবাদ করলে তারা চাঁদা নিতে পারেনি। এ নিয়ে তাদের সঙ্গে আকাশের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন তারা।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার বলেন, পূর্ব বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।