,

 

বসন্তের ঝরা পাতার শব্দে সবুজের প্রতিশ্রুতি

রনী দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : 27 February 2026, 05:04
বসন্তের ঝরা পাতায় নগরের কোলাহলও যেন কিছুটা কোমল হয়ে আসে। উড়াল সড়কের নিচে শুকনো পাতার মচমচে স্তর, রোদের হালকা উষ্ণতায় বদলে যায় চেনা শহরের দৃশ্যপট।

ছুটে চলা যানবাহনের ভিড়ের মাঝেও মাটিতে ছড়িয়ে থাকা পাতাগুলো স্মরণ করিয়ে দেয়— প্রকৃতি কখনো থেমে থাকে না।

ঝরা পাতার ফাঁকে লুকিয়ে থাকে বসন্তের বার্তা, পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার আহ্বান।

রোদের কোমল স্পর্শে লালখান বাজারের পথজুড়ে ছড়িয়ে পড়ে বসন্তের নিঃশব্দ উৎসব। ঝরে পড়া পাতা শেষের প্রতীক নয়; বরং নতুন সবুজের সূচনারই ইঙ্গিত বহন করে।

ব্যস্ততার ভাঁজে জমে থাকা শুকনো পাতার শব্দ যেন সময়ের চলমানতার কথাই বলে। চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে তোলা ছবি।

ভিডিও