বুধবার, ১৭ জুন ২০২৬

হালিশহরে গ্যাসের বিস্ফোরণ তদন্তে দুই কমিটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬

হালিশহরে গ্যাসের বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে ৯ জন দগ্ধ হওয়ার ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়েছে।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) কবির উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।

তিনি আরও বলেন, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্যাসের রাইজার অক্ষত পাওয়া গেছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত কমিটি বের করবে।

ফায়ার সার্ভিসের ধারণা, হালিশহরের ঘটনাটি গ্যাস লিকেজজনিত কারণে ঘটে থাকতে পারে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, ফ্ল্যাটটিতে কেজিডিসিএলের লাইন সংযুক্ত ছিল। সম্ভবত চুলা থেকে গ্যাস নির্গত হয়ে রান্নাঘরে জমে ছিল এবং সেই জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত। এতে বাসিন্দারা দগ্ধ হন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রকৃত কারণ খুঁজে বের করবে।

ভিডিও