বুধবার, ১৭ জুন ২০২৬

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন চট্টগ্রামের ২ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭

তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম থেকে ডাক পেয়েছেন দুইজন। তারা হলেন, চট্টগ্রাম-১১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমটিরি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তাদের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে এবং মীর হেলাল কোন একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া বিএনপি সরকার মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সারাদেশের আরও ৪৭ জন।

মন্ত্রীদের মধ্যে আরও যারা থাকছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট) আফরোজা খানম রিতা, শহীদ উদ্দুন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম, শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে আরও যারা

২৪ সদস্যের প্রতিমন্ত্রী হলেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্র্যাট)।

ভিডিও