এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মানুষ আসলে আমাকে নয়, শরিফ ওসমান হাদিকে ভোট দিচ্ছে। তাই আমার দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। আজ ধান ও লাঙল এক হয়ে যাচ্ছে, যা দেশের জন্য একটি অশনিসংকেত।
বৃহস্পতিবার নিজের নির্বাচনি আসন ঢাকা-৮ এ এসে তিনি জানান, ভোটের দিন নিরাপত্তা ও অশান্তি রোধে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। বলেন, ‘যদি কেউ আহত হয়, তা সন্ধ্যা পর্যন্ত সহ্য করতে হবে এবং প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিতে হবে। বিজয়ের ফল সুমিষ্ট হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা কলির জোয়ারে কিছু মানুষ ভয় পাচ্ছে। ভোটকেন্দ্র স্থগিত করার পাঁয়তারা করা হচ্ছে, আমরা এমন খোঁজ পেয়েছি। যারা পুলিশের কাছে বডি ক্যামেরা আছে, তাদের একটু দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ভোট ক্যাম্পগুলো কেন্দ্রের ৪০০ গজ দূরে থাকার কথা থাকলেও অনেক জায়গায় আমরা ৪০০ গজের মধ্যেই দেখেছি।’
তিনি আরও জানান, আমার ভোটাররা সবই জেন-জি। তারা চাঁদরাতে দেরি করে ঘুমিয়েছে, তাই সকালে ভোটকেন্দ্রে আসতে কিছুটা দেরি হচ্ছে। যদি সংসদে না যেতে পারি লড়াই দ্বিগুণ হবে। কীভাবে সংসদ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসকে নামাতে হয়, তা জনগণের জানা আছে।