শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ’র কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার সকালে কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও এস এম লুৎফর রহমান, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে মুহাম্মদ নজরুল ইসলাম শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ অনুসরণ করে দ্বীনের পথে অবিচলভাবে কাজ করে যাওয়াই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদ উসমান হাদি হত্যার বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।’