চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ‘এবার সাধারণ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে নেমেছে। তাই বিজয়কে ঠেকিয়ে রাখার শক্তি কারও নেই। প্রান্তিক ও শ্রমজীবী মানুষের এমন স্বতঃস্ফূর্ত সমর্থন অতীতের কোনো নির্বাচনে দেখা যায়নি, যা প্রমাণ করে পরিবর্তনের প্রতি জনগণের দৃঢ় প্রত্যয় আরও তীব্র হয়েছে।’
রবিবার সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড়তলী বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কথা বলে তিনি তাদের মতামত শোনেন এবং আগামীর বাংলাদেশ গঠনে জনগণের অংশগ্রহণ আরও শক্তিশালী ও সক্রিয় হওয়া জরুরি বলে মন্তব্য করেন।
পাহাড়তলী থানা জামায়াতের আমীর নুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আসনের ডিজিটাল ক্যাম্পেইন লিড ইমরান সিকদার, থানা কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম, গিয়াস উদ্দিন হাওলাদার, ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, সংগীতশিল্পী ইমদাদ বাচ্চু, হেলাল উদ্দিন, আজিজ উদ্দিন, ইরফান উল্লাহ, মাওলানা ইউসুফ, মোহাম্মদ আলী, নুরুন্নবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা বলেন, প্রচলিত রাজনৈতিক অস্থিরতা, দুর্ব্যবস্থা ও বৈষম্যের বিরুদ্ধে জনগণ মাঠে নেমেছে এবং সেই প্রতিরোধের প্রকাশই দাড়িপাল্লার প্রতি মানুষের বেড়ে ওঠা আস্থা। তারা আশা প্রকাশ করেন— গণআন্দোলন ও ভোটের শক্তিতে আগামী দিনে একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠিত হবে।