আগামী ৫ ডিসেম্বর ঐতিহাসিক লালদীঘি ময়দানে জামায়াতসহ আট দলের বিভাগীয় সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে থানা ভিত্তিক একাধিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে নগরীর চকবাজার, সদরঘাট, পাঁচলাইশ এবং চান্দগাঁও থানায় পৃথক এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চকবাজার থানার অলি বেগ খাঁ মসজিদ মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
তিনি বলেন, অবিলম্বে গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে আগামী ৫ ডিসেম্বর লালদিঘী মাঠে আট দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করতে তিনি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, জামায়াত নেতা মুহাম্মদ ইলিয়াছ ও এরশাদ উল্লাহ।
সদরঘাট থানায় আয়োজিত গণমিছিলে সভাপতিত্ব করেন থানা আমীর এম এ গফুর। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরির এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, জামায়াত নেতা ফজলে এলাহী শাহীন, হারুনুর রশিদ দিদার, মনসুর আহমদ, শিবির নেতা বাহা উদ্দিন, শ্রমিক নেতা বেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পাঁচলাইশ থানায় অনুষ্ঠিত গণমিছিলে সভাপতিত্ব করেন থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মাওলানা মুফিজুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এতে বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদ, পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, ৪২ নম্বর ওয়ার্ড জামায়াতের পরিচালক ইমরান সিকদার, নুরুল ইসলাম, আলমগীর আলম, নুরুন্নবী সোহাগ ও হাফেজ তৌহিদুল ইসলাম।
চান্দগাঁও থানায় আয়োজিত গণমিছিলে সভাপতিত্ব করেন থানা আমীর মোহাম্মদ ইসমাইল। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের। বক্তব্য রাখেন থানার নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন, সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, থানা শূরা সদস্য মুজিবুর রহমান, নুরুল মোস্তফা হেলালী, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল আজিজ শোয়াইব ও আব্দুল কাদের পাটোয়ারী।
চান্দগাঁও থানার মিছিলটি বহদ্দারহাট চত্বর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।আসন্ন ৫ ডিসেম্বর লালদিঘীর বিশাল সমাবেশ সফল করতে এসব মিছিলে নেতৃবৃন্দ ছাড়াও কর্মী-সমর্থকরা ব্যাপক সাড়া দেন।