মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

‘তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু হবে। তবে আমার জানামতে এখনো তিনি চাননি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার (তারেক রহমান) পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।’

তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকেরা সেটা মনে করেন, দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো।

ভিডিও