বুধবার, ১৭ জুন ২০২৬

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৭

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে আসেন বিএনপি মহাসচিব।

গত তিন দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জামায়াতের এ নেতা।

দলটির প্রচার বিভাগ জানিয়েছে, হাসপাতালে আজ আবদুল্লাহ তাহেরের খোঁজখবর নেন মির্জা ফখরুল। তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জেনে তাহেরের দ্রুত রোগমুক্তি কামনা করেন বিএনপির মহাসচিব।

ভিডিও