0
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর নিজেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।