0
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।
রবিবার (২ আগস্ট) সকালে বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, বহদ্দারহাট কাঁচাবাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে কিছু অনিয়ম খুঁজে পাওয়া গেছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় মুন্না পোল্ট্রিকে ৫ হাজার, রহিমের মুরগির দোকানকে ৩ হাজার, সেহাবিয়া পোল্ট্রিকে ৩ হাজার, মোহসেন আউলিয়া স্টোরকে ৩ হাজার, বিসমিল্লাহ মাংস বিতানকে ৩ হাজার ও ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বতারা/ইউডি