,

 

লংগদুতে চাঁদা আদায়কালে জেএসএসের ‘কালেক্টর’ আটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 23 July 2026, 08:05

রাঙামাটির লংগদু উপজেলায় চাঁদা আদায়ের সময় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচত্বর ইউনিয়নের মারিশ্যারচর শিবেরআগা এলাকা থেকে সুপেন চাকমা (২১) নামে ওই যুবককে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুপেন চাকমার কাছ থেকে চাঁদার ১৯ হাজার ১০ টাকা, রশিদ ও একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে লংগদু থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি কৃষক ও বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে।

ভিডিও