চট্টগ্রামে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে হামলা ও টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে চকবাজার থানা ও ডিবি পুলিশ।
গ্রেপ্তার আটজন হলেন মোহাম্মদ ইউনুস, ইমরান হোসেন, আকবর হোসেন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মনির, গিয়াস উদ্দিন, মোহাম্মদ নয়ন ও আবদুল নাহিদ।
আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের দামপাড়া সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে চার থেকে পাঁচটি করে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য গত সোমবার দুপুরে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট নামের একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে আমলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই চকবাজার থানায় মামলা হয়।
পূর্বতারা/ইউডি