,

 

চট্টগ্রামসহ চার বন্দরে সতর্কসংকেত, টানা বর্ষণের আশঙ্কা নেই

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 15 July 2026, 03:13

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে চট্টগ্রাম,কক্সবাজার,মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। তবে সতর্কসংকেতে থাকা এলাকাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবার সম্ভাবনা থাকলেও একটানা বর্ষণের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ–ওডিশা উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, লঘুচাপের প্রভাবে সাগর একটু উত্তাল হতে পারে। এই লঘুচাপ নিম্নচাপ হবে না। এটি বড়জোর সুস্পষ্ট লঘুচাপ হতে পারে। আর তা হয়ে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে যাবে।

এর প্রভাবে অবশ্য আগামী শুক্র ও শনিবার বৃষ্টি বাড়তে পারে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে। রাজধানীতেও বৃষ্টি হতে পারে। অবশ্য দেশের কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

পূর্বতারা/ইউডি

ভিডিও