0
চট্টগ্রামের রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটেছে।
নিহত শফিকুল মাছের ব্যবসা করতেন। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চান মিয়া শেখের স্ত্রী মনজিলা বেগম (৬০) এবং তার দুই নাতি সোহান ইসলাম (৪) ও সাইফা আক্তার (২) নামের দুটি শিশু রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, দেয়াল ধসে পড়ে একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।
পূর্বতারা/ইউডি