বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৫৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৬) নামে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি উড়ে গেছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার ৪১নং সংলগ্ন ভালুকিয়া নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিউল ঘুমধুম আমতলী গ্রামের মোহাম্মদ কালুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ঘুমধুম ৪১নং সীমান্ত পিলারসংলগ্ন ভালুকিয়া এলাকায় কলাবাগানে কাজ করতে যান শফিউল। বিকেলে কাজ করার এক পর্যায়ে সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণ শফিউলের বাম পায়ের গোড়ালি উড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। তিনি বলেন, ‘ঘুমধুমে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিডিও