,

 

কাপ্তাই হ্রদ থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 21 June 2026, 04:44

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় মুক্তা বড়ুয়া (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে জেলা শহরের রিজার্ভমুখ সমাজ সেবা কার্যালয়ের ঘাট এলাকায় এ মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারী চট্রগ্রামের রাউজান উপজেলার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। স্বামী অভিজিত বড়ুয়ার চাকরির সূত্রে তারা জেলা শহরের বিজিবি রোডে ভাড়া বাসাতে থাকতেন। তার স্বামী রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের মাস্টাররোলের কর্মচারী হিসেবে কর্মরত। তার স্বামীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার দুপুরে জেলা শহরের রিজার্ভমুখ সমাজ সেবা কার্যালয়ের ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি জরুরী টিম এসে হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারকালে স্থানীয় এবং মৃত নারীর স্বামী অভিজিত বড়ুয়ার সহযোগিতায় মরদেহটির পরিচয় সনাক্ত করা হয়। মারা যাওয়া ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে তার স্বামী জানিয়েছেন।

তিনি গত ১৯ জুন বাসা হতে বের হয়ে নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে গত ২০ জুন তারিখে তার স্বামী কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও