০
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকালে নগরের নিউমার্কেট এলাকায় সরকারি সিটি কলেজ ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক সড়কে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, মিছিলের খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এতে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।