বুধবার, ১৭ জুন ২০২৬

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা পেলেন মেয়রের নাস্তা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের খোঁজখবর নিতে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়র পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে নাস্তা ও বিশুদ্ধ পানি তুলে দেন। আকস্মিক এ উদ্যোগে অভিভাবকরা রীতিমত উচ্ছ্বসিত।

তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরীক্ষার সময় তাদের মানসিক চাপ কমাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।”

তিনি আরও বলেন, “অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন, যাতে পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকে। সবাই মিলে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।”

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা চলাকালীন সময় জুড়ে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও