বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় বজ্রপাতে মারা গেলো কৃষকের ৩ গরু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬

চট্টগ্রামের লোহাগাড়ায় বজ্রপাতে এক কৃষকের ৩টি গরু মারা গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আবদুর রহিম। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।

আবদুর রহিম জানান, গরুগুলোই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। রাতে বজ্রপাতের প্রচণ্ড শব্দে গোয়ারঘরেই গরুগুলো মারা যায়। গরুগুলোর মধ্যে দুটি তার নিজের এবং একটি ভাগে নেওয়া ছিল। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাদশা মিয়া বলেন, বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে। কৃষক দীর্ঘদিন কষ্ট করে গরুগুলো লালন-পালন করেছিলেন।

ভিডিও