,

 

লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 31 March 2026, 06:13

চট্টগ্রামের লোহাগাড়ায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুফিনগর এলাকায় মরহুম দুবাই হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম দুবাই হাজির মেয়ে ফাতিমা আক্তারের ঘরে রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং টিন ও মাটির দেয়ালে নির্মিত বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ফাতিমা আক্তার স্থানীয় মোহাম্মদ শরীফ সওদাগরের স্ত্রী।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার হতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভিডিও