বুধবার, ১৭ জুন ২০২৬

পটিয়ায় মহিষ চড়ানোকে কেন্দ্র করে মারামারিতে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:০২

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরি এলাকায় মহিষ চড়ানো নিয়ে মারামারিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মো. হাসান বাবু (১৫)। তিনি আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় এ ঘটনার পর রাতে একজনকে গ্রেফতার করা হয়। মারা যাওয়া মো. হাসান বাবু (১৫) কুরাংগিরি এলাকার আবুল কাশেমে নিহত হাসান ও গ্রেপ্তার যুবক জয়নাল আবেদীন ওরফে লিমন (২০) একই এলাকায় বসবাস করতেন। খালের পাড়ে জমিতে তারা দুইজনই মহিষ চড়ানোর সময় কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে লিমন পেছন থেকে হাসানের গলা চেপে ধরে, যা তাকে ঘটনাস্থলে মৃত্যুর দিকে নিয়ে যায়।

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানিয়েছেন, ঘটনার পর রাতেই লাশ উদ্ধার করা হয় এবং লিমনকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, লিমন আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।

ভিডিও