চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের উত্তর হাটহাজারী থানার সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ৮১/১৭ এবং ৭৩/১৮ (১০-১২-১৩) নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তবে ছাত্র শিবিরের সাবেক এই নেতাকে গ্রেপ্তার নিয়ে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা।
সালাউদ্দিন আইয়ূবীর ছোট ভাই জহির উদ্দিন বাবর বলেন, তার ভাই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি অভিযোগ করে বলেন, “২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে করা একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন পরিবারের সদস্যরা।