কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গ্যাস পাম্পে বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছয়জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।
চমেকে ভর্তি হওয়া দগ্ধরা হলেন—আবদুর রহিম (৩২), সিরাজ (৩০), আবু তাহের (৪০), আবুল কাশেম (২৭), সাকিব (৩০) ও মুতাব্বের (৪০)।
চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আবু তাহেরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্যান্যদের মধ্যে রহিমের ৫০ শতাংশ, সিরাজের ৪০ শতাংশ, কাওসারের ২০ শতাংশ, সাকিবের ৩০ শতাংশ এবং মোতাহারের ২০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মোহাম্মদ এস খালেদ বলেন, কক্সবাজার থেকে আসা ছয়জন রোগী ভর্তি রয়েছেন। তাদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পুড়েছে। সবারই অবস্থা আশঙ্কাজনক।