,

 

হাড়ি বসানো নিয়ে বিরোধ

রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে কুপিয়ে খুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : 10 January 2026, 02:58

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেজুর গাছে হাড়ি বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীর কোদালের কোপে এক খেজুর গাছি নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামশুল আলম (৫৫) সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত ছালে আহমদের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভিডিও