,

 

আচরণবিধি লঙ্ঘন করে জরিমানা গুনলেন আনোয়ারা বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 5 January 2026, 09:04

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জানুয়ারি) রাত ১০ টায় আনোয়ারা উপজেলার বৈরাগ গুয়াপঞ্চক এলাকায় এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, আচরণবিধি লঙ্ঘন করে ‘মতবিনিময়’ সভা করায় এক প্রার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়। আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ আগাম প্রচারণা বা নিয়মবহির্ভূত সভা-সমাবেশ করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও