শনিবার, ১৩ জুন ২০২৬

পরিবর্তনের আশা নিয়ে জনগণ জামায়াতের পাশে দাঁড়িয়েছে : হেলালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৮

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে জনগণ পরিবর্তন চায় এবং এবার তারা ব্যাপকভাবে জামায়াতের পক্ষে সমর্থন জানাচ্ছে। তিনি জানান, মানুষ আর আগের ‘অকার্যকর’ ব্যবস্থায় ফিরে যেতে চায় না।

২৭ নভেম্বর বিকেলে নগরীর কাতালগঞ্জ এলাকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লায় ঘুরে তিনি জনগণের সমস্যাবলি, স্থানীয় প্রয়োজন ও প্রত্যাশা সম্পর্কে খোঁজ নেন। হেলালী বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। এই সমর্থনই পরিবর্তনের নতুন ধারাকে এগিয়ে নেবে।’

বহদ্দার হাট সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, জনগণ এখন আগের তুলনায় আরও সচেতন এবং তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, নুরুল ইসলাম, আলমগীর আলম, মোহাম্মদ এনাম, ইমদাদ বাচ্চু, তরু, হিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই গণমানুষের রাজনীতিকে শক্তিশালী করে এবং এই গণসংযোগ স্থানীয়ভাবে নতুন উদ্যম সৃষ্টি করেছে।

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে জনগণের এই সমর্থন আগামী নির্বাচনে ইতিবাচক ফল বয়ে আনবে।

ভিডিও