,

 

ফয়সাল মুহাম্মদ ইউনুছ

বাকলিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থনের ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 14 September 2025, 07:54

বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল বৈঠকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হককে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ।

চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুছ বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ডা. ফজলুল হক গণমানুষের প্রার্থী। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। তাই জনগণের প্রত্যাশা পূরণে তাঁকে বিজয়ী করতে হবে।’

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় সাহসী নেতৃত্ব প্রয়োজন। ডা. ফজলুল হক সেই নেতৃত্ব দিতে সক্ষম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাকলিয়া থানা জামায়াতের সেক্রেটারি নুর আহমদ, ১৭ নম্বর ওয়ার্ডের আমীর কামাল হোসাইন, থানা বায়তুলমাল সম্পাদক জমির আলম, ওয়ার্ডের নায়েবে আমীর আলহাজ্ব আহমাদুল হক, ওয়ার্ড সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী, সহকারী সেক্রেটারি মহিউদ্দীনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ভিডিও