,

 

বিমানবন্দরের প্রবেশপথ-পার্কিং জোনে পানি, চলাচলে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 6 July 2026, 10:03

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হলেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিং জোন পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রী ও স্বজনরা। তবে এতে বিমান ওঠানামার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিমানবন্দরের প্রবেশপথ, পার্কিং জোন এবং আশপাশের এলাকায় পানি জমে যায়। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হাঁটুসমান পানির মধ্যে দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করছে। পার্কিং এলাকায় থাকা অনেক গাড়ির চাকাও পানিতে ডুবে যায়।

এক যাত্রী বলেন, পানি জমে থাকায় গাড়ি থেকে নেমে টার্মিনাল ভবনে যেতে দুর্ভোগে পড়তে হয়েছে। অনেককে লাগেজ নিয়ে পানির মধ্য দিয়েই হেঁটে যেতে হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ভিডিও