বুধবার, ১৭ জুন ২০২৬

হালিশহরে বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ জুন ২০২৬, ১২:০৫

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, আগুনে কতটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কাজ চলছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও