০
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) হাসপাতালের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, হাসপাতালের নিচ থেকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের মাথার মগজ বের হয়ে গেছে। ওই নারী হাসপাতালের ওপর থেকে লাফ দিয়েছেন নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে বলে জানান ওসি।
পূর্বতারা/ইউডি