চট্টগ্রামের এবারের জলাবদ্ধতা জন্য বিশাল ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ১ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেছেন।
বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা কেন হলো, কি জন্য হলো, কারা করলো, এটার পিছনে মাস্টার মাইন্ড কারা ? এটা খুঁজে বের করতে হবে। এখানে ৩৭টি খাল রয়েছে। এই খালের জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে ড. ইউনুস সাহেবের নেতৃত্বে ৭ জন উপদেষ্টাসহ একটা কমিটি করা হয়েছিল। কমিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আমিও ছিলাম চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে। এবারের জলাবদ্ধতার জন্য বিশাল একটা ষড়যন্ত্র হয়েছে। এবারের জলাবদ্ধতার ব্যাপারে আমরা বুঝে গিয়েছি। এটার পিছনে কি ? আমরা সবসময় সামনের দিকে দেখি। আমাদেরকে গভীরে গিয়ে দেখতে হবে। আগামী দিনে চট্টগ্রামে রাজনৈতিক শূণ্যতা সৃষ্টি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দখল করার ব্যাপারে মানুষের মধ্যে বিক্ষুব্ধতার সৃষ্টি করার জন্য , সেনাবাহিনীর বিরুদ্ধে উসকে দেয়ার জন্য এবারের জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।
পূর্বতারা/ইউডি