,

 

দরিদ্র বিচারপ্রার্থীর আইনি সহায়তায় কাজ করছে লিগ্যাল এইড অফিস

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 16 April 2026, 12:28

চট্টগ্রাম জেলা চিফ লিগ্যাল এইড অ‌ফিসার সুব্রত দাশ বলেছেন, সরকা‌রি খর‌চে আইনি সহায়তা দ‌রিদ্র বিচারপ্রার্থী জনগ‌ণের সাং‌বিধা‌নিক অ‌ধিকার। কিন্তু তারা তা‌দের অ‌ধিকার বিষয়ে তেমনটা অবগত নয়। প্রা‌ন্তিক বিচারপ্রার্থীর আইনি সহায়তা নি‌শ্চিতে অংশীজন‌দের আন্তরিক ভাবে কাজ কর‌তে হ‌বে। অসহায় ও দ‌রিদ্র বিচারপ্রার্থী মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড অ‌ফিস কাজ কর‌ছে। সরকার আইনগত সহায়তা প্রদান সংস্থা‌কে অ‌ধিদপ্ত‌রে রূপ দি‌য়ে আইনগত সহায়তা প্রদান (সং‌শোধনী) বিল ২০২৬ সংস‌দে পাশ করা হ‌য়ে‌ছে। এতে ক‌রে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের বিনা খরচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে লিগ্যাল এইড অফিস কার্যকরি ভাবে কাজ করতে পার‌ছে। সরকারি এ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অ‌ফিস আয়োজিত সরকা‌রি আইনি সহায়তা বিষয়ক অংশীজ‌নের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিগ্যাল এইড সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলা‌মের সঞ্চালনায় অংশগ্রহণকারী অংশীজ‌নের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন লিরো নির্বাহী প‌রিচালক নুর জাহান খান, ব্র্যাক’র জেলা সমন্বয়কারী ইনামুল হাসান, আশা’র ডেপু‌টি ম্যানেজার না‌সির উদ্দিন, ইপসা গ্রাম আদালত প্রক‌ল্পের জেলা সমন্বয়কারী সা‌জেদুল আনোয়ার চৌধুরী, প্রত্যাশী’র লিগ্যাল অ‌ফিসার অ্যাডভোকেট হাসনাত হায়দার ইহাদ, ঘাসফু‌ল’র প্রোগ্রাম ম্যানেজার মামুনুর র‌শিদ প্রমুখ।

কর্মশালায় চট্টগ্রা‌মের প্রায় ২০‌টি বেসরকা‌রি উন্নয়ন সংগঠ‌নের উর্ধ্ধতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ ক‌রেন। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীরা আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ যথাযথ ভাবে উদযাপন বিষয়ে আলোচনা হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও