০
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফটিকছড়ি থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গত রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি সড়ক দুর্ঘটনায়, সম্ভবত গাড়িচাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে তার মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।