শনিবার, ১৩ জুন ২০২৬

খাগড়াছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রি, এক্সক্যাভেটর জব্দ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি বিক্রির দায়ে দুটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মানিকছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা এ অভিযানের নেতৃত্ব দেন। তিবি বলেন, এলাকায় বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় দুটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান, মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিডিও