,

 

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 April 2026, 05:50

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি থাকা ৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে, বৃহস্পতিবার হামের সন্দেহে আরও ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন করে ভর্তি হওয়া সব রোগীই মহানগর এলাকার বাসিন্দা। বর্তমানে নগরের হাসপাতালে উপসর্গ নিয়ে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছে।

ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে নতুন করে আরও ৩২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে এবং মহানগর এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়। শনাক্ত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

ভিডিও