চট্টগ্রামের লোহাগাড়ায় পাঁচটি অবৈধ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। তিনি বলেন, আইন লঙ্ঘনের দায়ে প্রতিটি ভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, চরম্বা রহমানিয়া ব্রিকস, মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস। সংশ্লিষ্ট ভাটার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।