বুধবার, ১৭ জুন ২০২৬

সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:০৭

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মডার্ন হাসপাতালের নিকটে একটি হাইস মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণের সময় গাড়িটিতে একাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন কুয়েত প্রবাসীও ছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাইক্রোবাসটির সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে একজন প্রবাসীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং গাড়িতে থাকা ছয়জন যাত্রী আহত হন। তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও