বুধবার, ১৭ জুন ২০২৬

সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করছি : আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০১:৩৬

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদে সবাই মিলে আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে সে ভোগ করতে পারে। সবাইকে ঈদের শূভেচ্ছা।

শনিবার (২১ মার্চ) সকালে নগরীর উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন

আমীর খসরু বলেন, ‘দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বচানের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।’

মন্ত্রী আমীর খসরু বলেন, ‘এই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যেটি আছে, এটা যাতে অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে। জাতি–ধর্মনির্বিশেষে সকলের জন্য যাতে এই অবিরাম ধারা চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।’

নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ভিডিও