বুধবার, ১৭ জুন ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:০৬

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, ৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগ এবং বিএনপির দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। বিএনপি জনগণের মেন্ডেটে সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

শনিবার (১৪ মার্চ) ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলমের উদ্যোগে অনুষ্ঠিত “ঈদ উপহার বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

আবু সুফিয়ান আরও বলেন, বিএনপি জনগণের দল। নেতাকর্মীরা সবসময় অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ায়। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম দলের নেতাকর্মী, নির্বাচনী এজেন্ট ও ধর্মীয় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম। সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, সঞ্চালনা করেন সদস্য সচিব এম.এ. হাসনাত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা বেগম ফাতেমা বাদশা, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন সোহেল, মহানগর যুবদল নেতা মুজিবর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. আলমগীর, ২৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার কাইসার চৌধুরী ডিউক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আবু তাহের, মো. আলী, মো. আব্বাস, মানিক খান প্রমুখ।

ভিডিও