শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০৫:০৪

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। শনিবার (৭ মার্চ) ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায় উড়ালসড়কের নিচে এই শোভাযাত্রা করেন তারা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ভিডিও