সোমবার, ১৫ জুন ২০২৬

হালিশহরে গ্যাসের বিস্ফোরণে ৯ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), সাখাওয়াত (৪৬) দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।  শিশুসহ দগ্ধ সকলের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউ ফ্যাসিলিটির জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে।

ভিডিও