শনিবার, ১৩ জুন ২০২৬

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ খান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।

এ বিষয়ে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

এদিকে উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ খবরের কাগজকে বলেন, ‘ভিসি স্যার আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তিনি অব্যাহতিপত্র জমা দিয়ে এসেছেন। যদিও এরপরে মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি, এখন বাকিটা সরকার সিদ্ধান্ত নেবেন।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন।

এর আগে ১০ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য তার পদ থেকে পদত্যাগের বিষয়টি জানিয়েছিলেন।

ভিডিও