শনিবার, ১৩ জুন ২০২৬

অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১

কুষ্টিয়া সদরে বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। শনিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ বলেন, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বটতৈল এলাকা থেকে শহরের দিকে আসছিল। অটোরিকশাটি একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসবহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ঘটনাস্থলে তিনজন মারা যান।

হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত দু’জন মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভিডিও